by Pathak sir
বাচ্য (Voice) ও বাচ্য পরিবর্তনের সহজ নিয়ম
বাচ্য (Voice) ও বাচ্য পরিবর্তনের সহজ নিয়ম
বাচ্যান্তর: রূপান্তরের নিয়ম ও উদাহরণসমূহ
১. কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের উদাহরণ :
● কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর :
- কখনও কর্তা উহ্য থাকে, কখনও কর্তায় সম্বন্ধপদের (‘র’/’এর’) বা কর্মকারকের (‘কে’) বিভক্তি হয়।
- ক্রিয়াটি ‘হ’ ধাতু নিষ্পন্ন হয়ে সর্বদাই প্রথম পুরুষের রূপ পায়।
- কর্তৃবাচ্যের ক্রিয়ার মূল ধাতুর সঙ্গে ‘আ’, ‘আনো’, ‘তে’ প্রত্যয় যুক্ত করে যৌগিক ক্রিয়ায় পরিণত করতে হয়।
● কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তর :
- কর্তায় ‘র’ বা ‘এর’ বিভক্তি কিংবা ‘দ্বারা’, ‘দিয়া’ অনুসর্গ লোপ পায়।
- ক্রিয়ার রূপ কর্মের পরিবর্তে কর্তার পুরুষ অনুসারী হয়।
● ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তর :
- কর্তায় শূন্য বিভক্তি হয়।
- ‘হ’ বা ‘যা’ ধাতু নিষ্পন্ন সমাপিকা ক্রিয়াটির লোপ ঘটে।
- ক্রিয়াবাচক বিশেষ্য পদটির মূল ধাতু অনুসারে সাধারণ সমাপিকা ক্রিয়াপদ গঠিত হয়।
ক. কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের অতিরিক্ত উদাহরণ :
১. কর্তৃবাচ্য : সেকথা আমি আজও ভুলিতে পারি নাই।
কর্মবাচ্য : সে কথা আজও ভুলিতে পারা যায় না।
২. কর্তৃবাচ্য : ও কিসের আওয়াজ শুনি?
কর্মবাচ্য : ও কিসের আওয়াজ শোনা যায়?
⚠️ বিঃ দ্রঃ কর্ম-কর্তৃবাচ্যের বাচ্যান্তর হয় না।