বাচ্য (Voice) ও বাচ্য পরিবর্তনের সহজ নিয়ম

by Pathak sir

বাচ্য (Voice) ও বাচ্য পরিবর্তনের সহজ নিয়ম

বাচ্য (Voice) ও বাচ্য পরিবর্তনের সহজ নিয়ম

বাচ্যান্তর: রূপান্তরের নিয়ম ও উদাহরণসমূহ

১. কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের উদাহরণ :
কর্তৃবাচ্য কর্মবাচ্য
রাম বই পড়ে। রামের দ্বারা বই পড়া হয়।
তুমি খেয়েছ। তোমার দ্বারা খাওয়া হয়েছে।
● কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর :
  • কখনও কর্তা উহ্য থাকে, কখনও কর্তায় সম্বন্ধপদের (‘র’/’এর’) বা কর্মকারকের (‘কে’) বিভক্তি হয়।
  • ক্রিয়াটি ‘হ’ ধাতু নিষ্পন্ন হয়ে সর্বদাই প্রথম পুরুষের রূপ পায়।
  • কর্তৃবাচ্যের ক্রিয়ার মূল ধাতুর সঙ্গে ‘আ’, ‘আনো’, ‘তে’ প্রত্যয় যুক্ত করে যৌগিক ক্রিয়ায় পরিণত করতে হয়।
কর্তৃবাচ্য ভাববাচ্য
আমি খাব। আমার খাওয়া হবে।
তুমি কোথায় থাক? তোমার কোথায় থাকা হয়?
● কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তর :
  • কর্তায় ‘র’ বা ‘এর’ বিভক্তি কিংবা ‘দ্বারা’, ‘দিয়া’ অনুসর্গ লোপ পায়।
  • ক্রিয়ার রূপ কর্মের পরিবর্তে কর্তার পুরুষ অনুসারী হয়।
কর্মবাচ্য কর্তৃবাচ্য
সুমিতার দ্বারা বই পড়া হয়। সুমিতা বই পড়ে।
মরা মানুষের দ্বারা খাওয়া হয় না। মরা মানুষে খায় না।
● ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তর :
  • কর্তায় শূন্য বিভক্তি হয়।
  • ‘হ’ বা ‘যা’ ধাতু নিষ্পন্ন সমাপিকা ক্রিয়াটির লোপ ঘটে।
  • ক্রিয়াবাচক বিশেষ্য পদটির মূল ধাতু অনুসারে সাধারণ সমাপিকা ক্রিয়াপদ গঠিত হয়।
ভাববাচ্য কর্তৃবাচ্য
এখনও ফেরা হয়নি তার। সে এখনও ফেরেনি।
আজ আমাদের যাওয়া হবে না। আজ আমরা যাব না।
ক. কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের অতিরিক্ত উদাহরণ :
১. কর্তৃবাচ্য : সেকথা আমি আজও ভুলিতে পারি নাই।
   কর্মবাচ্য : সে কথা আজও ভুলিতে পারা যায় না।
২. কর্তৃবাচ্য : ও কিসের আওয়াজ শুনি?
   কর্মবাচ্য : ও কিসের আওয়াজ শোনা যায়?
⚠️ বিঃ দ্রঃ কর্ম-কর্তৃবাচ্যের বাচ্যান্তর হয় না।