সম্পাদককে পত্র – দ্রব্যমূল্য বৃদ্ধি (মডেল উত্তর)WBCS Descriptive বাংলা

WBCS Descriptive বাংলা পেপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পাদককে পত্র: ‘দ্রব্যমূল্য বৃদ্ধি’। শিক্ষার্থীদের কাছে পর্যাপ্ত তথ্য, বাস্তবসম্মত কারণ ও প্রতিকারের বিস্তারিত পয়েন্ট পৌঁছে দেওয়ার সুবিধার্থে প্রস্তুতকৃত আদর্শ মডেল খসড়া উত্তর।

🏆 ১৮,০০০+ ছাত্রছাত্রীর ভরসা — পশ্চিমবঙ্গের ১ নম্বর বাংলা প্ল্যাটফর্ম
WBCS Descriptive বাংলা সম্পাদককে পত্র

বিষয়: দ্রব্যমূল্য বৃদ্ধি

মান: ৪০ ফরম্যাট: আদর্শ খসড়া উত্তর
💡

বিশেষ দ্রষ্টব্য: ছাত্রছাত্রীদের কাছে যাতে বিষয়টি সংক্রান্ত সর্বাধিক তথ্য ও প্রয়োজনীয় পয়েন্ট পৌঁছায়, সেই উদ্দেশ্যে এখানে শব্দসংখ্যা কিছুটা বেশি রেখে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরীক্ষার সময় প্রয়োজন অনুযায়ী এটি সংক্ষেপ করে লেখা যেতে পারে।

মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু—
আনন্দবাজার পত্রিকা
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা—৭০০০০১

বিষয় : দ্রব্যমূল্য বৃদ্ধি

মহাশয়,

আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে বর্তমান সময়েদ্র ব্যমূল্য বৃদ্ধির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমার অভিমত ব্যক্ত করতে চাই। আশা করি, আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না।

“অন্নের সংস্থানই মানুষের জীবনের অন্যতম প্রধান অবলম্বন।” অথচ বর্তমান সময়ে দিনের পর দিন যেভাবে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে ধনী মানুষের ওপর বিশেষ প্রভাব না পড়লেও গরিব ও সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি, চাহিদার তুলনায় জোগানের ঘাটতি প্রভৃতি দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। এর পাশাপাশি মুনাফালোভী ব্যবসায়ীদের কৃত্রিম মজুতদারি ও কালোবাজারিও অনেক ক্ষেত্রে মূল্যবৃদ্ধিকে আরও তীব্র করে তোলে।

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বাজারে যে দুর্দিন নেমে এসেছে, তার প্রত্যক্ষ প্রমাণ হল চাল, ডাল, তেল, চিনি, মাছ, মাংস থেকে শুরু করে বিভিন্ন কৃষিজ পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। ফলে মধ্যবিত্ত ও নিম্ন-আয়ের মানুষগুলি ক্রমশ অসহায় হয়ে পড়ছেন। তাঁদের অবস্থা এমন যে, ‘নুন আনতে পান্তা ফুরোয়’। সীমিত আয়ের মানুষের সংসারে যেখানে দৈনন্দিন চাহিদা মেটানোই কঠিন, সেখানে ক্রমাগত মূল্যবৃদ্ধি তাঁদের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলছে। অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বাজারের বিক্রিবাটাতেও তার প্রভাব পড়ছে। বিভিন্ন বেসরকারি সংগঠন ও নাগরিক সমাজ প্রতিবাদে পথে নামলেও সমস্যার স্থায়ী সমাধান এখনও অধরা। সরকারও বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মজুতদারি ও কালোবাজারি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।

দ্রব্যমূল্য বৃদ্ধির এই প্রবণতায় লাগাম দিতে সরকারকে আরও কার্যকর ও নিয়মিত নজরদারি চালাতে হবে। মজুতদাররা যাতে নির্দিষ্ট পরিমাণের বেশি পণ্য মজুত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর হতে হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখার উপরও জোর দিতে হবে। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট ও কালোবাজারি রোধে প্রশাসনিক তৎপরতা বাড়াতে হবে। তবেই দ্রব্যমূল্যের চাপে জর্জরিত সাধারণ মানুষের জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসবে।

“জনকল্যাণমুখী অর্থনীতির সাফল্য মানুষের মুখে স্বস্তির হাসিতেই প্রতিফলিত হয়।” তাই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার মান সুরক্ষিত রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, সমগ্র সমাজেরও সম্মিলিত কর্তব্য।

WBCS Bengali Compulsory Paper, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবনের দুর্ভোগ, সম্পাদককে পত্র, দ্রব্যমূল্য বৃদ্ধি ও সাধারণ মানুষের জীবনসংকট, WBCS Main Bengali, বাংলা ব্যাকরণ, banglabakaran.com, পাঠক স্যার, ডব্লিউবিসিএস বাংলা খসড়া উত্তর, কালোবাজারি ও মজুতদারি রোধ, গণবণ্টন ব্যবস্থা ও খাদ্য নিরাপত্তা, WBCS Descriptive Bengali, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস বাংলা প্রস্তুতি