WBCS Descriptive বাংলা পেপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পাদককে পত্র: ‘মাদকমুক্ত, সুস্থ সমাজ’। শিক্ষার্থীদের কাছে পর্যাপ্ত তথ্য, কারণ, শারীরিক-মানসিক প্রভাব ও সমাধানের বিস্তারিত পয়েন্ট পৌঁছে দেওয়ার সুবিধার্থে প্রস্তুতকৃত আদর্শ মডেল খসড়া উত্তর।
বিষয়: মাদকমুক্ত, সুস্থ সমাজ
বিশেষ দ্রষ্টব্য: ছাত্রছাত্রীদের কাছে যাতে বিষয়টি সংক্রান্ত সর্বাধিক তথ্য ও প্রয়োজনীয় পয়েন্ট পৌঁছায়, সেই উদ্দেশ্যে এখানে শব্দসংখ্যা কিছুটা বেশি রেখে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরীক্ষার সময় প্রয়োজন অনুযায়ী এটি সংক্ষেপ করে লেখা যেতে পারে।
মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু—
আনন্দবাজার পত্রিকা
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা—৭০০০০১
মহাশয়,
আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে বর্তমান সময়েদ্র “মাদকমুক্ত, সুস্থ সমাজ” একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমার অভিমত ব্যক্ত করতে চাই। আশা করি, আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না।
আমরা বিজ্ঞানকে হাতিয়ার করেছি বহু বছর আগেই, ভাসিয়েছি উন্নয়নের স্রোতে গা। আমাদের জীবন হয়েছে সুখকর ও আনন্দদায়ক। ঠিক তেমনই আধুনিক সভ্যতার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সমাজে তৈরি করেছে এক অমোঘ বন্দ্যোতার আবহ,যা মানুষের মন থেকে মনন—সবক্ষেত্রেই ক্রিয়াশীল। যৌথ পরিবার ভেঙে গিয়ে ঘরে ঘরে নিউক্লিয়ার ফ্যামিলির সংস্কৃতি, জীবনের প্রতিক্ষেত্রে মিশে গিয়েছে প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে আমরা নিঃসঙ্গতা, হতাশা, একাকীত্বকে আপন করে নিয়েছি। ঠিক এই সুযোগকেই কাজে লাগিয়ে কিছু গোপন চক্র যুব সমাজের হাতে তুলে দিচ্ছে মাদক। এই মাদকের নেশা শুধু ব্যক্তির সম্ভাবনাময় জীবনকেই ধ্বংস করে না, তা পরিবার, সমাজ তথা সমগ্র জাতিকেই গ্রাস করে নিতে চায়। আন্তর্জাতিক মাফিয়া চক্রও এর সাথে জড়িত।
তরুণরাই যেহেতু দেশের ভবিষ্যৎ, তাই ষড়যন্ত্রকারীদের প্রথম লক্ষ্য দেশের যুবশক্তি। এদেরকে মাদকের জালে জড়িয়ে পঙ্গু ও অসাড় করে সমাজের মেরুদণ্ডকেই ভেঙে দিতে চাইছে স্বার্থান্বেষী চক্রান্তকারীদের একটি অংশ। এই মাদকের নেশা সমাজের পক্ষে একটি অভিশাপ। সাময়িক আনন্দলাভের আশায় মানুষ নেশায় আসক্ত হয়, কিন্তু সর্বনেশে নেশাই ধীরে ধীরে তার জীবনকে দুর্বিষহ করে তোলে। সর্বশেষ পরিণতি অকালে মৃত্যু। বহু সময় দেখা গিয়েছে পারিবারিক কিংবা পেশাগত জীবনে কলহ, অশান্তি মানুষকে মাদক গ্রহণের পথে ঠেলে দিচ্ছে;কখনো দেখা গিয়েছে জীবনের ব্যর্থতার গ্লানি ঢাকতে মানুষ আশ্রয় নিয়েছে মাদকের।
আসলে আমাদের জেনে রাখা ভালো যে, যেকোনো ধরনের মাদকই মানুষের শরীর তথা মনের উপর ক্ষণস্থায়ী এবং দীর্ঘকালীন ক্ষেত্রে প্রভাব বিস্তারে সক্ষম। ক্ষণস্থায়ী প্রভাব হিসেবে মাদক গ্রহণের ফলে মস্তিষ্কে ডোপামিন ক্ষরণের মাধ্যমে ব্যক্তি সাময়িক আনন্দলাভ করতে পারে। তবে ধীরে ধীরে মাদক যখন আসক্তি হয়ে দাঁড়ায়, তখন তা মানুষের শরীরে নানা ধরনের জটিল সমস্যার উদ্রেক ঘটায়।
তাই এই উদ্বেগের ক্ষেত্রে প্রথম ও প্রধান হাতিয়ার হলো জনসচেতনতা। সমাজের প্রতিটি মানুষকে বোঝাতে হবে যে, মাদক আসলে মৃত্যুর সমার্থক। বাড়িতে অভিভাবকদের সাথে সন্তানদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। পরিবারের মধ্যে স্বাভাবিক আনন্দদায়ক পরিবেশ বজায় রাখাটাও জরুরি। যদি পরিবারের কোনো সদস্য মাদকাসক্ত হয়ে পড়ে, তাকে সেই অবস্থা থেকে বের করে আনতে সকল সদস্যের সর্বাত্মক প্রয়াস প্রয়োজন। এক্ষেত্রে ভালোবাসা, সহানুভূতি যেমন প্রয়োজন, ঠিক তেমনই দীর্ঘমেয়াদি সঠিক চিকিৎসাও প্রয়োজন। আর প্রয়োজন জনসচেতনতা প্রসারে সর্বাত্মক সরকারি পদক্ষেপ; সেই সঙ্গে সব ধরনের গণমাধ্যমকেও সদর্থক ভূমিকা পালন করতে হবে, পৌঁছে দিতে হবে সমাজের সকল স্তরে মাদকবিরোধী বার্তা।
BCS Bengali Compulsory Paper, মাদকমুক্ত সুস্থ সমাজ, সম্পাদককে পত্র, যুবসমাজের অবক্ষয় রোধ, WBCS Main Bengali, বাংলা ব্যাকরণ, banglabakaran.com, পাঠক স্যার, ডব্লিউবিসিএস বাংলা খসড়া উত্তর, বাংলা প্রতিবেদন ও পত্র রচনা, মাদক বিরোধী সচেতনতা, WBCS Descriptive Bengali