সম্পাদককে পত্র – সরকারের বসানো সোলারের বাতিগুলো নিভে যাওয়া প্রসঙ্গে (মডেল উত্তর)WBCS Descriptive বাংলা

WBCS Descriptive বাংলা পেপারের জন্য গুরুত্বপূর্ণ সম্পাদককে পত্র: ‘সরকারের বসানো সোলারের বাতিগুলো নিভে যাওয়া প্রসঙ্গে’। শিক্ষার্থীদের পর্যাপ্ত তথ্য, সমস্যা ও সমাধানের বিস্তারিত পয়েন্ট পাওয়ার সুবিধার্থে প্রস্তুতকৃত আদর্শ মডেল খসড়া উত্তর।

🏆 ১৮,০০০+ ছাত্রছাত্রীর ভরসা — পশ্চিমবঙ্গের ১ নম্বর বাংলা প্ল্যাটফর্ম
WBCS Descriptive বাংলা সম্পাদককে পত্র

বিষয়: সরকারের বসানো সোলারের বাতিগুলো নিভে যাওয়া প্রসঙ্গে

মান: ৪০ ফরম্যাট: আদর্শ খসড়া উত্তর
💡

বিশেষ দ্রষ্টব্য: ছাত্রছাত্রীদের কাছে যাতে বিষয়টি সংক্রান্ত সর্বাধিক তথ্য ও প্রয়োজনীয় পয়েন্ট পৌঁছায়, সেই উদ্দেশ্যে এখানে শব্দসংখ্যা কিছুটা বেশি রেখে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরীক্ষার সময় প্রয়োজন অনুযায়ী এটি সংক্ষেপ করে লেখা যেতে পারে।

মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু –
আনন্দবাজার পত্রিকা
৬ ,প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০১

বিষয় : সরকারের বসানো সোলারের বাতিগুলো নিভে যাওয়া প্রসঙ্গে

মহাশয়,

আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে সরকারের বসানো সোলারের বাতিগুলো নিভে যাওয়া প্রসঙ্গে বিষয়ে আমার অভিমত বিবৃতি করতে চাই ।আশা করি আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না।

সভ্যতার অগ্রগতির চাকায় ভর করে ইলেকট্রিক বাল্বগুলোও পরিবর্তিত হয়েছে সোলার বাল্বে। রাস্তার ধারের সৌন্দর্যায়ন হোক কিংবা গঙ্গার তীরের ল্যাম্প, নামি-বেনামি পার্ক হোক কিংবা স্কুল-কলেজের ল্যাম্প হোক— সব ক্ষেত্রেই এক নবজাগরণের দিগন্ত খুলেছে এই সোলার ল্যাম্পে।

বর্তমান সমাজে সোলার শক্তির গুরুত্ব অপরিসীম। কারণ এই শক্তি অচিরাচরিত, যেখানে প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে অফুরন্তভাবে সৌরশক্তিকে ব্যবহার করতে পারি। সেই লক্ষ্যে পাড়ি দিতেই রাস্তার ধারে সোলার ল্যাম্প বসানো হচ্ছে ঠিকই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অধিকাংশ রাস্তার সোলার লাইটগুলোর বৈধতা যেন অকালেই ফুরিয়ে যায়। কয়েক মাসেই থমকে যাচ্ছে আমাদের স্বপ্নের নগরায়ণ। কিছু এলাকায় তো সন্ধ্যার পরেই রাস্তাঘাট ডুবে যাচ্ছে ঘুটঘুটে অন্ধকারে। জনপথ পরিণত হচ্ছে ভূতুড়ে রামরাজত্বে। সমস্যাটা আরও প্রকট হয় বর্ষাকালের বিভীষিকাময় রাতগুলোতে। তাছাড়া ভয়াবহ দুর্ঘটনা তো ঘটেই, সাথে অন্যান্য অসামাজিক কাজকর্মও ঘটে চলে অন্ধকারের রাজপথে, যা স্থানীয় প্রশাসন প্রায়ই না দেখার ভান করে চলে। সোলার ল্যাম্পগুলো বসানোই যেন তাদের দায়িত্বের সমাপ্তি, সেগুলির সঠিক রক্ষণাবেক্ষণে তাদের অ্যালার্জি।

তাই স্থানীয় প্রশাসনসহ সরকারের উচিত শুধু দীপাবলিতেই নয়, বছরের সমস্ত দিন যেন দীপাবলির মতো সুরক্ষিত থাকে সমস্ত এলাকা। এই উন্নত প্রযুক্তির সোলার লাইট লাগাতে হবে, সেই সাথে সঠিক পরিচর্যা বজায় রেখে সরকারের দায়িত্ববোধের পরিচয় দেওয়া উচিত; তবেই জনগণের সাধারণ অনেক সমস্যাগুলোই সহজেই মিটে যাবে।

সম্পাদককে পত্র – সরকারের বসানো সোলারের বাতিগুলো নিভে যাওয়া প্রসঙ্গে (মডেল উত্তর)WBCS Descriptive বাংলা